সোমবার, ১১ মে ২০২৬

বোয়ালখালীতে দুই গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ২জনকে চোর সন্ধেহে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। আজ শনিবার  (২ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। পরে ২জনকে পুলিশে সোর্পদ করেন স্থানীয়রা।

আটককৃতরা হলো, পটিয়া উপজেলার বাণীগ্রামের মো. জিন্নাহ মিয়ার ছেলে মো. রাসেল (৩৬) ও বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল পাঠানপাড়ার মো. আবুল কালামের ছেলে মো. দিদার (৩৫)।

এ বিষয়ে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোকারম চট্টগ্রাম নিউজকে জানান, দুপুর ২টার দিকের গুচ্ছগ্রাম এলাকা থেকে পারভীন আকতারের একটি গরুর বাছুর অটো-রিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করলে উত্তেজিত জনতা চোরদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গরুর চুরির চেষ্টাকালে দুই চোরকে গণধোলাই দিয়েছে জনগণ। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC)...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে,...

আরও পড়ুন

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।রোববার...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...