সোমবার, ১৭ আগস্ট ২০২৬

আশা করবো এক মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আশা করবো আগামী এক মাস অন্তত বিএনপির মিথ্যাচারটা বন্ধ থাকবে’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ইসলাম ধর্মমতে সংযমের মাস রমজান শুরুর আগের দিন শনিবার ২ এপ্রিল দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের বিএনপি বিষয়ক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমি শুনলাম বিএনপি না কি অনশন করছে এবং অনশনের সময় আশেপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত, আশা করবো, সমস্ত মিথ্যা তারা আজকেই বলে দেবে, আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।’

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। একারণেই তারা উদভ্রান্তের মতো কথা বলছে।’

এর আগে শহীদ মিনারের পাদদেশে সদ্যপ্রয়াত বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সংস্কৃতিচর্চা বিশেষ করে কবিতাচর্চা, আবৃত্তিশিল্পের চর্চাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের অবদান অসামান্য।

দেশে মানুষের গড় আয়ু এখন ৭৩ বছরের বেশি, সে হিসেবে হাসান আরিফের আরও অনেকদিন বেঁচে থাকার কথা ছিল, কিন্তু তিনি অকালে আমাদের ছেড়ে চলে গেছেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তার এই বিদায় আমাদের সুচিন্তার চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে, জাতির সংস্কৃতি অঙ্গন ও কবিতাচর্চাকারীরা তার অভাব অনুভব করবে। আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

আরও পড়ুন

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...