রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কোতোয়ালীতে মোটরসাইকেল চুরি: গ্রেপ্তার ৩ যুবক

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের কোতোয়ালীতে থানার ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে গত ১৫ মার্চ একটি মোটরসাইকেল চুরি ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক ওমর ফারুক বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে আজ শুক্রবার চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও রাঙ্গুনিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ রাসেল (৩০), মো. সোহেল রানা (৩১) ও মো. আজিজুর রহমান (২৩)।

পুলিশ সূত্রে জানা যায় , মোটরসাইকেল চুরির ঘটনায় ঘটনাস্থলের বিভিন্ন অ্যাঙ্গেলের সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ। এতে একজনের গতিবিধি সন্দেহজনক হলে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে পুলিশ।

পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে
সন্দেহ কৃত আজিজুর রহমানকে রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার বিষয় স্বীকার করে সে।

পরে তার দেওয়া তথ্যমতে রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকা থেকে সোহেল রানা নামের আরো একজকে গ্রেপ্তার করা হয়। রানা জানায় সেও জানায় রাসেল নামের আরেক জনের কাছে চোরাই মোটরসাইকেলটি সে বিক্রয় করে দিয়েছে।

পরে তার দেওয়া তথ্যমতে নগরীর পতেঙ্গা মডেল থানার রাজার পুকুর পাড় এলাকার একটি মোটরসাইকেলের শো-রুম থেকে মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ । একইসঙ্গে চুরি যাওয়া মোটরসাইকেলসহ আরেকটি চোরাই মোটরসাইকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, একটি চুরি যাওয়া মোটরসাইকেল খুঁজতে গিয়ে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

একইসঙ্গে চুরি ও মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের কাজে জড়িত ৩ জন চোর চক্রের সদস্য কে গ্রেপ্তার করা হয়েছে। তারা ৫ বছর ধরে মোটরসাইকেল চুরির কাজের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...