আনোয়ারায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ আব্বাস উদ্দিন (বালু আব্বাস ) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩১ মার্চ ) বিকালে রায়পুর ইউনিয়নের গহিরা কোষ্টগার্ড এলাকাস্থ সাঙ্গু নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু জোনের স্টেশন কর্মকর্তাদের সহায়তায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী।
এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন , সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ আব্বাস উদ্দিন নামে এক ড্রেজার মালিককে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
