শনিবার, ৮ আগস্ট ২০২৬

বান্দরবানে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলার সদরের পৌরসভা এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী শ্রমিক মারা গেছেন।

বুধবার (৩০ মার্চ ) সন্ধ্যা সাড়ে সাতটায় সদর পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃত্যুবরণকারী মোঃ ইলিয়াস(৫০),সে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির জানান , অজ্ঞাত পরিচয়ে একটি মোটরসাইকেল কাট শ্রমিক ইলিয়াস রাস্তায় হাঁটার সময় সজোরে ধাক্কা দেয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত ব্যাক্তি এলাকায় মোঃ ইলিয়াস নামেই পরিচিত ছিলো,তাকে ইউনুছ বলে ডাকতো।

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার এ.এফ.এম মনজুরুল আলম জানান, হাসপাতালে আনার আগেই উনার মৃত্যু হয়েছে।প্রাথমিক ভাবে পুলিশ লাশের সুরতহাল পরিক্ষা করছেন।

দুর্ঘটনার বিষয়ে বান্দরবান সদর থানার এস.আই মিঠুন সিংহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল হতে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় মোটরসাইকেল আরোহি ২ জন ও গুরুতর আহত অবস্থায় ১ জনকে সদর হাসপাতালে নিয়ে আসি।হাসপাতালে আনার পর দায়িত্বরত ডাক্তার মোঃ ইলিয়াস নামে একজনকে মৃত ঘোষনা করে।নিহত ব্যাক্তির সুরতহাল পরিক্ষার পর পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল আরোহী পরিচয় পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...