শনিবার, ৮ আগস্ট ২০২৬

ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না: ডা. রাজীব রঞ্জন

মিরসরাই প্রতিনিধি

ভারত বাংলাদেশের সবচেয়ে মিত্র। আমাদের এই ঐতিহাসিক সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না। যেটি মহান মুক্তিযুদ্ধে স্বীকৃত। ১৯৭১ সালে মানবতার জয় হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সহকারী হাই কমিশনার ডাঃ রাজীব রঞ্জন।

আজ বুধবার (৩০ মার্চ) উপজেলার পশ্চিম জোয়ার লোকনাথ মন্দির ও জগন্নাথ ঘাটে মহাপূণ্য তিতি বারুণী স্নান উপলক্ষে ‘ সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,১৯৭১ সালে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী পরাস্ত হয়েছে। ১৯৭২ সালের সংবিধানে জাতীয় চার মূলনীতির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন।

স্বপন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইডির অপরাধ তদন্ত বিভাগের উপ পুলিশ মহাপরিদর্শক শেখ নাজমুল আলম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম) মোঃ জাকির হোসেন খান, চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক, ফেনী পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিহির কান্ত নাথ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, করেরহাট ইউনিয়ন পরিষদের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...