বুধবার, ১৭ জুন ২০২৬

বান্দরবানে দুইদিনে ৩৮ মামলায় সাড়ে ১১ হাজার জরিমানা

সারাদেশের মত পার্বত্য জেলা বান্দরবানে চলছে দ্বিতীয় দিনের মতো কঠোর লকডাউন।

লকডাউনে আইন অমান্য করায় জেলার সাত উপজেলায় ১৮টি ভ্রাম্যমান আদালতের টিম অভিযান চালিয়ে ৩৮টি মামলা ও ১১ হাজার ৭৫০টাকা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত আইন অমান্যকারীদের এ মামলা ও জরিমানা আদায় করা হয়।

এদিকে লকডাউনের ২য় দিনে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী,পুলিশ,টহল দিচ্ছে। মানুষকে সচেতন করতে অলিগলিতে রয়েছে রোভার স্কাউটের সদস্যরা। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লকডাউনে সরকারি নির্দেশনা মানাতে পুরো জেলায় ১৮টি ভ্রাম্যমান আদালতের টিম কাজ করছে।

এদিকে লকডাউন অমান্য করে যারা ঘরের বাহিরে আসছে এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে তাদের বিভিন্ন ধরনের মামলার পাশাপাশি জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত।

বান্দরবান জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : কায়েসুর রহমান বলেন, আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছি । যারা আইন অমান্য করে সড়কে আসছে তাদের অনেককেই সর্তক করার পাশাপাশি জরিমানা করা হচ্ছে।

তিনি আরো বলেন,সাধারণ জনগন আরো সচেতন হলে আমরা এই করোনা মহামারি থেকে মুক্ত থাকবো এবং নিরাপদে বসবাস করতে পারবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

ঘুমধুমে প্রায় নয় হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে ৮ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।শুক্রবার (১২ জুন) বিকাল...

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত...