শনিবার, ৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে হিজাব পরিধানে আর বাধা নেই

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ (জেবি) উচ্চ বিদ্যালয়ে হিজাব পরিধানে আর বাধা থাকলো না ।

বুধবার (৩০ মার্চ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:মিরসরাইয়ে হিজাব পরিধান করায় স্কুল ছাত্রীকে হেনস্থা ও বেত্রাঘাত

বিজ্ঞপ্তিতে বলা হয় , ‘জে.বি উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, অদ্য প্রাত্যহিক সমাবেশে হিজাব/স্কার্ফ পরা নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীর সাথে আলোচনার প্রেক্ষিতে বিষয়টি সমাধান করা হয়েছে। বিদ্যালয়ে আসার ক্ষেত্রে ছাত্রীদের হিজাব/স্কার্ফ পরিধান করার ক্ষেত্রে কোন সমস্যা নাই। যে সকল ছাত্রী হিজাব/স্কার্ফ পরিধান করতে ইচ্ছুক তারা হিজাব/স্কার্ফ পরে বিদ্যালয়ে আসতে পারবে।’

এই নিয়ে ” হিজাব নিষিদ্ধ করেছেন প্রধান শিক্ষক “মিরসরাইয়ে হিজাব পরিধান করায় স্কুল ছাত্রীকে হেনস্থা ও বেত্রাঘাত ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে চট্টগ্রাম নিউজ।

এর আগে সকালে প্রাত্যহিক সমাবেশ প্রধান শিক্ষক গতকালের বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন । হিজাবের বিষয়ে সিদ্ধান্ত জানান।

প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া বলেন , গতকাল হিজাব পরিধান নিয়ে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তা আজকে ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ওসি সহ সবার সম্মিলিত বৈঠকে হিজাব/স্কার্ফ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেটি আমরা স্কুলের প্রাত্যহিক সমাবেশেও ঘোষণা দিয়েছি। আবার নোটিশ আকারেও প্রচার করেছি।

অভিভাবকরা জানান, অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হলো। এতে সকল অভিভাবক ও সচেতন মহলে স্বস্তি নেমে এসেছে ।

প্রসঙ্গত, এক শিক্ষার্থী স্কুলে হিজাব পরে আসার কারণে প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া তাকে বেত্রাঘাত করার অভিযোগে গত কয়েকদিন মিরসরাইয়ে উত্তেজনা বিরাজ করছিল। যদিও শুরু থেকে প্রধান শিক্ষক বেত্রাঘাতের বিষয়টি অস্বীকার করছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...