রবিবার, ২৬ জুলাই ২০২৬

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলার ০৬ টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা প্রদান করেছে বান্দরবান সেনা জোন ।

 বুধবার ( ৩০শে মার্চ) সকাল দশ টায় বান্দরবান সেনা জোনের আয়োজনে এই সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি বলেন, সেনাবাহিনী জনগণের আস্থার একটি নাম। সেনাবাহিনী সর্বদা জনগণের কঠোর নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের সুখে-দুখে সর্বদা পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে তিনি আপামর জনগণের সুষম অধিকার নিশ্চিত করা ও জনগণের মৌলিক চাহিদার উপর গুরুত্বারোপ করে জীবন যাত্রার মান উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়াও তিনি পার্বত্য অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করার দৃঢ় অঙ্গীকার করেন। পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে জনগণের সুখ শান্তি ও নিরাপদ জীবন যাপন করার নিমিত্তে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান। পরিশেষে তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সংবর্ধনা সার প্রদান করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার অন্তর্গত সদর, জামছড়ি, সুয়ালক, কুহালং, টঙ্কাবতী ও রাজবিলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ সহ উক্ত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য ও সদস্যা বৃন্দ।

আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত সকল ইউনিয়নের চেয়ারম্যাগন তাদের বক্তব্যে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা সর্বোচ্চ ভাবে নিশ্চিত করার অঙ্গীকার করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...