সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শিশু আরাফ হত্যা মামলার রায় আজ

নগরীর বাকলিয়ায় দুই বছরের শিশু আবদুর রহমান আরাফ হত্যা মামলার রায় আজ। চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) প্রবীর কুমার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ শিশু আরাফ হত্যাকাণ্ডের রায়ের দিন ধার্য আছে। বিচারের পুরো প্রক্রিয়া শেষে এ হত্যা মামলার রায়ের দিন ধার্য করেছেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন।’

এর আগে গত ২০২০ সালের ৬ জুন ভবনের সামনে গাড়ি রাখার জায়গায় খেলছিল দু’বছরের শিশু আবদুর রহমান আরাফ। সেখান থেকে আদর করার ছলে ভবনটির ছাদে নিয়ে পানির ট্যাংকে ফেলে হত্যা করা হয় তাকে; উদ্দেশ্যে বাড়ির মালিককে ফাঁসানো। এ নির্মম হত্যাকাণ্ডের এক বছর নয় মাস পর একমাত্র সন্তানকে হারিয়ে এখনও কাঁদছেন মা-বাবা। বিচার কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় তাদের প্রত্যাশা খুনিদের সর্বোচ্চ শাস্তির।

এ মামলার তিন আসামি—নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগরের বাসিন্দা মো. ফরিদ, শিশু আরাফের পরিবার যে বাড়িতে ভাড়া থাকত, সে ভবনের দারোয়ান মো. হাসান এবং হাসানের মা নাজমা বেগম। তাঁদের মধ্যে ফরিদ ও নাজমা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। হাসান উচ্চআদালত থেকে জামিন নিয়েছেন।

এ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি।

নাজমা আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। মাত্র ২০ হাজার টাকার লোভ এবং পাশের ভবনের বাসিন্দা ফরিদের প্রলোভনে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। বাড়িওয়ালা ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা নুরুল আলম মিয়াকে ফাঁসানো ছিল মূল উদ্দেশ্য।

নাজমার ছেলে ভবনটির দারোয়ান মো. হাসান (২৩) গেইট খুলে দিয়ে তাঁকে ছাদে উঠতে সহায়তা করেছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের পিপি প্রবীর কুমার ভট্টাচার্য্য বলেন, ‘আমাদের পক্ষে ২০ জন সাক্ষী দিয়েছেন। আসামি পক্ষে ১০ জনের সাফাই সাক্ষ্য হয়েছে। আদালত ৩০ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেছেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আমরা হত্যার অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আদালতে আসামিদের সর্বোচ্চ সাজাই প্রার্থনা করেছি।’

ছেলে হারানো মা-বাবার দাবি, সন্তান হারানোর এমন কষ্ট যেন আর কাউকে পেতে না হয়। সে জন্য তাঁরা আদালতের কাছে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...