সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চবি মাইক্রোবায়োলজি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে  চবি জীব বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চবি মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

উপস্থিত ছিলেন, চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।

উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান।

তিনি বলেন, জ্ঞান-গবেষণার অন্যতম তীর্থস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যারা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে তারা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ মেধা যাচাইয়ের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ মেধাবীরাই এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।

প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, কোভিড-১৯ মহামারীকালীন জীব বিজ্ঞান অনুষদ কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাব স্থাপন করে মহামারী নিয়ন্ত্রণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাতে বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। বিষয়টি অত্যন্ত গৌরবের ও আনন্দের। মাননীয় উপাচার্য নতুন শিক্ষার্থীদের বিভাগের গুণী শিক্ষক-গবেষকদের সান্নিধ্যে থেকে লেখা-পড়ায় অধিকতর মনোযোগী হয়ে নিজেদের দক্ষ, যোগ্য ও আলোকিত মানব সম্পদে পরিনত হওয়ার সুযোগ যথাযথভাবে কাজে লাগানো আহ্বান জানান।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ ল্যাব স্থাপন করে দেশ ও মানবতার কল্যানে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ মাননীয় উপাচার্যকে মাক্রোবায়োলজি বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া চবি জীব বিজ্ঞান অনুষদে স্থাপিত কোভিড ১৯ ল্যাবে বিভিন্ন কার্যক্রম সহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজের স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী ইদি আমিন অজয় ও সেংভিয়া দারিং। অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...