সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে ইয়াবাসহ আটক ২: ট্রলার জব্দ

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ ট্রলারঘাট এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল ও ট্রলার জব্দ করা হয়।

সোমবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২ এর অধিনায়াক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

আটককৃতরা হলেন- টেকনাফ সাবরাং মিস্ত্রিপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে মো. তৈয়ব (১৯) ও জাদিমোড়া ক্যাম্প ব্লক এ/৬ এর বাসিন্দা মো. শহিদ (২০)।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ দক্ষিণ ট্রলারঘাট এলাকায় বিজিবি নজরদারি রাখা হয়। এদিন দিবাগত রাত ১টার দিকে মিয়ানমার থেকে একটি ট্রলার মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় অভিযান পরিচালনা করে ট্রলারটি জব্দ করা হয়।

এ সময় ট্রলারে থাকা ২ ব্যক্তিকে আটক করা হয়। তাদের তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ও ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...