সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

হরতালে নৈরাজ্য প্রতিহত করতে মাঠে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

সিপিবির ডাকা হরতালে যাতে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয়। জনজীবনে যাতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। সেজন্য চট্টগ্রাম মহানগর এলাকায় নানামুখী কর্মসূচি পালন করছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে মাঠে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

আজ (২৮ মার্চ) সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

অবস্থান কর্মসূচিতে জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ, সংশ্লিষ্ট ওয়ার্ড, থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেছেন।

অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দেশের মানুষ এখন হরতাল চায় না। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন হরতাল ডেকে একটা দল নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদেরকে কোন ভাবে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া যাবে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মানুষ যখন হরতাল ভুলে গেছে। তখন বাম দল হরতাল ডেকে আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। স্বাধীনতা বিরোধীদের মাঝে হরতাল পলিসি মনে করিয়ে দিতে চায়। দেশের উন্নয়ন অগ্রগতির চাকা থামিয়ে দিতে চায়। যারা এই ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিহত করতে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে।

অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন সম্পাদক এড ইফতেখার সাইমুল চৌধুরী,সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, সদস্য বেলাল আহমদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, যুবলীগ নেতা এম মহিউদ্দিন, নগর শ্রমিক লীগ নেতা মিরন হোসেন মিলন, উজ্বল বিশ্বাস, হারুনুর রশিদ রনি, সৈয়দ মো জাহাঙ্গীর আলম, ইদ্রীস হাওলাদার, নাছির উদ্দীন পলাশ, মো মঞ্জুসহ নগর যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিকলীগ নেতাকর্মী রা উপস্থিত ছিলেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...