রবিবার, ৩০ আগস্ট ২০২৬

ইরানে জরুরি বৈঠক 

অনলাইন ডেস্ক

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও অন্য কর্মকর্তারাও নিহত হয়েছেন। এই অবস্থায় ইরানের সরকার জরুরি বৈঠক ডেকেছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

এদিকে মিডিয়ায় মৃত্যুর তথ্য নিশ্চিত করার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রেসিডেন্ট রাইসির অ্যাকাউন্টে পবিত্র কোরআনের আয়াত শেয়ার করা হয়েছে।

সোমবার (২০ মে) নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটি বলছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন এমন ঘোষণার পর ইরানের সরকার সোমবার একটি ‘জরুরি বৈঠক’ ডেকেছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে।

রাষ্ট্রীয় এই সংবাদ সংস্থার শেয়ার করা একটি ছবি অনুসারে, রাইসি সাধারণত যে চেয়ারটিতে বসেন সেটি খালি রাখা হয়েছে এবং নিহত এই প্রেসিডেন্টের স্মরণে সেটিকে কালো কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া শোক মিছিলের সময় এবং অন্যান্য বিশদ বিবরণ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম ফারস নিউজ এজেন্সি জানিয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত শেয়ার করা হয়েছে।

সদ্য প্রয়াত এই প্রেসিডেন্টের অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। প্রকৃতপক্ষে, আমরা এইভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করি। প্রকৃতপক্ষে, তিনি আমাদের বিশ্বাসী বান্দাদের মধ্যে ছিলেন।’

মূলত ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির পর দেশটির রাজনৈতিক কাঠামোর দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি।

প্রসঙ্গত, রোববার উত্তর-পশ্চিম ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টিভি জানায়। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...