সোমবার, ২৭ জুলাই ২০২৬

পেকুয়ায় প্রকৌশলীর ঘুষিতে নাক ফাটলো চেয়ারম্যানের

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের পেকুয়ায় উপসহকারী প্রকৌশলীর ঘুষিতে নাক ফাটলো এক ইউপি চেয়ারম্যানের। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। ২৭ মার্চ (রবিবার) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা

বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলকে (৫০) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি রাজাখালী ইউপির নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই প্রকৌশলীকে উত্তম মধ্যম দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পেকুয়া থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন,পেকুয়ায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় অংশ গ্রহন করতে বাড়ি থেকে বের হই। দশেরঘোনা সড়কের সংস্কারকাজ চলছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রীজে নেমে কাজের কাজের তদারকি করি। এসময় উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিমের সাথে কথা হয়। ঝুঁকিপুর্ণ ব্রীজের বিষয় নিয়ে আগামি সমন্বয় সভায় তাকে আলাপ করতে একটু অনুরোধও করি।

এ সময় তিনি বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে ঘুষি লাগায় গায়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজাখালীতে একাধিক সড়কের উন্নয়ন কাজ চলছিল। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন চেয়ারম্যান বাবুল। এদিন ব্রীজের ওপর ফাঁটা অংশে ঢালাইকাজ চলছিল। চেয়ারম্যন গাড়ি থেকে নেমে কাজের তদারকি দেখতে যায়। এ সময় ইঞ্জিনিয়ার তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গায়ে হাত তুলে। আমরা ওই দুর্নীতিবাজ প্রকৌশলীর দ্রুত অপসারণ চাই।

এ বিষয়ে উপসহকারী আব্দুল আলিমের বক্তব্য নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়। মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন, চট্টগ্রাম থেকে নির্বাহী প্রকৌশলী এসেছে। থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...