রাঙ্গামাটির বিলাইছড়িতে তিন বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করেছেন বিলাইছড়ি সেনা জোন।
রবিবার (২৭ মার্চ) উপজেলার ৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছেন বিলাইছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন, পিএসসি।
সম্মাননা প্রাপ্ত তিন বীর মুক্তিযোদ্ধারা হলেন , শাক্যপ্রিয় বড়ুয়া, প্রভাত বড়ুয়া ও মোঃ ইসহাক মিয়া ।
এ সময় জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বিলাইছড়ি জোনের পক্ষ হতে আজ এ সম্মাননার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দুর্গম এলাকায় কর্তব্য পালন সত্ত্বেও সেনাবাহিনী কর্তৃক তাদের মহান স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকে বিশেষ সম্মানে ভূষিত করায় এবং সেনাবাহিনীর এমন মহতি উদ্যোগে অত্যন্ত খুশি ও আন্তরিকতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা।
