শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মহানগর ও জেলা যুবলী‌গের সভাপতি-সম্পাদক প্রত‌্যাশী‌দের ‘জীবন বৃত্তান্ত’ আহ্বান কেন্দ্রের

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় যুবলী‌গের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক পদ প্রত‌্যাশী‌দের ‘জীবন বৃত্তান্ত’ চে‌য়ে‌ছে কেন্দ্রীয় যুবলীগ

২৬ মার্চ কেন্দ্রীয় যুবলী‌গের দপ্তর সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মাসুদ সাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নে হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়,চট্টগ্রাম দক্ষিণ জেলা,উত্তর জেলা ও মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উল্লিখিত জেলাসমূহে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত আহ্বান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

আগামী ২ এ‌প্রিল শনিবার থেকে ৫ এ‌প্রিল মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, যুবলীগের প্রধান কার্যালয়, দপ্তর শাখায় জীবন বৃত্তান্ত জমা নেওয়া হবে।

এসময় জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও সর্বশেষ শিক্ষা সনদের ফটোকপিও জমা দি‌তে হ‌বে ব‌লে বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়।

এদিকে গত ১৩ মার্চ চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল রহমান সোহাগের সাথে চট্টগ্রামের তিন সাংগঠনিক ইউনিটের নেতাদের ঢাকায় বৈঠক হয়েছে। বৈঠকে ঈদের পরপরই চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনের তারিখ দেয়া হবে বলে কেন্দ্রীয় দুই শীর্ষ নেতা চট্টগ্রামের যুবলীগের নেতাদের জানিয়ে দিয়েছেন এবং সম্মেলনের প্রস্তুতি নিতে বলেছেন।

এবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগকে সম্মেলন করতেই হবে।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে নিয়ে
সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...