শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বোয়ালখালী‌তে বিএন‌পির মি‌ছি‌লে পু‌লি‌শের লা‌টিচার্জ:আহত ৬

বোয়ালখালীতে স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় লাটিচার্জ ও ধাওয়া দিয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় ছয় বিএন‌পির নেতাকর্মী আহত হয়।

আজ ২৬ মার্চ, শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, এসএম ইকবাল (৪৫), মো.লিমন (১৪), এমএন করিম (৪০), আমিনুল হক, ইসমাইল (৬০) ও তাহসিন (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে নগর বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হকের নেতৃত্বে বিএনপির একটি মিছিল উপজেলা পরিষদের সামনে পৌঁছালে পুলিশ নেতৃবৃন্দকে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশের সুযোগ দিলেও বাকিদের বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে লাটিচার্জ শুরু করেন। এতে ছত্রভঙ্গ হয়ে পড়ে নেতাকর্মীরা।

এরপর বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপি নেতা মোস্তাক আহম্মদ খান, ইসহাক চৌধুরী ও নুরুন্নবী চৌধুরীর নেতৃত্বে আরেকটি মিছিল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নগর বিএনপি নেতা এরশাদ উল্লাহ বলেন, ‘আজকে মহান জাতীয় দিবস। বাংলাদেশের ১৮ কোটি জনগণের অধিকার রয়েছে শহীদদের সম্মান জানানোর। পুলিশের দায়িত্ব হচ্ছে কোনো ধরণের বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা। কিন্তু তারা তা না করে হঠাৎ পেছন থেকে চড়াও হয়ে লাটিচার্জ শুরু করে আমাদের ১০-১২ জন নেতাকর্মীকে আহত করেছে। অথচ আমরা শান্তিপূর্ণভাবে ফুল দিতে গিয়েছিলাম স্মৃতিসৌধে।’

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম ব‌লেন,বিএন‌পির দুই গ্রু‌পের মা‌ঝে ফুল দেওয়া‌কে কেন্দ্র ক‌রে উ‌ত্তেজনা সৃষ্টি হ‌লে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে পু‌লিশ লা‌টিচার্জ করে‌ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...