সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আজ চট্টগ্রামে যান চলাচলে সিএমপি’র নির্দেশনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রবেশের বেশ কিছু নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ ট্রাফিক বিভাগ।

শনিবার ভোর ৫টা থেকে নগরীর আমতল, নিউমার্কেট, সিনেমা প্যালেস, রাইফেল ক্লাব রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শ্রদ্ধা জানাতে আসা সবার প্রতি ট্রাফিক বিভাগকে সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

নির্দেশনায় বলা হয়েছে,  আজ শনিবার (২৬ মার্চ) ভোর ৫টা থেকে নগরীর তিনপোলের মাথা থেকে আমতল, আমতল থেকে নিউমার্কেট, নিউমার্কেট থেকে আমতল এবং সিনেমা প্যালেস থেকে রাইফেল ক্লাব রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তিনপোলের মোড় থেকে প্রাথমিক শিক্ষা অফিস হয়ে আমতল পর্যন্ত একমুখী চলাচল বজায় থাকবে। নিউমার্কেট, আমতল, তিনপোলের মাথা ও সিনেমা প্যালেস মোড়ে রোড ব্লক স্থাপন করে যানবাহন ডাইভারশন দেওয়া হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ এ আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা ওয়াসা-কাজির দেউড়ি-নেভাল ক্রসিং-লাভ লেন-বৌদ্ধমন্দির-বোস ব্রাদার্স-রাইফেল ক্লাব হয়ে এসে আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন। পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন। এছাড়াও অন্যদিক থেকে আসা গাড়ি নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট এবং তিনপোলের মাথা ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন। সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তা আমতল থেকে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে (চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ) এসে পুষ্পস্তবক অর্পণপূর্বক পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবিলি রোড হয়ে প্রত্যাবর্তন করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...