শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চেরাগী পাহাড়ে সবুজ তারুণ্যের দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব

আজ ২৫শে মার্চ চেরাগি পাহাড়ের লুসাই ভবনের সামনে ‘সবুজ তারুণ্য’ সংগঠন আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপনে দুদিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব এর সূচনা হয়। বিকাল ৪ টায় সবুজ তারুণ্য এর প্রধান উপদেষ্টা ২১ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন স্বাধীনতা উৎসবের উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন সভাপতি সাগরময় আচার্য ও সাধারণ সম্পাদক বিলাশ চক্রবর্তী।

উদ্বোধনের পর বোধন আবৃত্তি পরিষদ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতি আয়োজনে অংশগ্রহণ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ‘কালচারাল ফোরাম’, চট্টগ্রাম কলেজের ‘ইসিএ ক্লাব’, কমার্স কলেজ ও সাউদার্ন বিশ্ববিদ্যালয় এর ‘কালচারাল ক্লাব’।

সন্ধ্যায় ২৫ শে মার্চের কালরাতে গণহত্যায় শহীদদের স্মরণে নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

আগামীকাল ২৬ শে মার্চ দ্বিতীয় দিনের আয়োজন সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হবে। তাছাড়া শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা পূরষ্কারে ভূষিত, বোধন আবৃত্তি সংঠনের পরিবেশনা ও অতিথিদের উপস্থিতিতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। পাশাপাশি সন্ধ্যায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করবে স্বনামধন্য ব্যান্ড তীরন্দাজ, ম্যাট্রিক্যাল, এ্যামেচার ও রিফ্লেকশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...