শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সিআরবি রক্ষায় আবারও গর্জে উঠেছে বীর চট্টলা

চট্টগ্রাম নিউজ ডটকম

সিআরবি, পূর্ব রেলের প্রধান কার্যালয়। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত আসাম বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর। বন্দর নগরী চট্টগ্রামের ‘ফুসফুস’।

ব্রিটিশ বিরোধী আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধ এবং চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন ও ঐতিহ্যের কেন্দ্রভূমি এই সিআরবি।

নগরীর প্রাণকেন্দ্রে একখন্ড সবুজ। এই সিআরবিতে নজর পড়েছে বেনিয়া গোষ্ঠীর। তারা সিআরবির ঐতিহ্য ও প্রকৃতি ধ্বংস করে মুনাফা লুটতে চায়। তাই ঐতিহাসিক সিআরবি রক্ষায় আবারও গর্জে উঠেছে বীর চট্টলা। এই সিআরবিকে রক্ষায় আমাদের দীর্ঘ নয় মাসের লড়াই সংগ্রাম অব্যাহত আছে।

সিআরবিকে অক্ষত রাখার যৌক্তিত দাবিতে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধারা, রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবীসহ সকল শ্রেণিপেশার আপামর জনতা একমত।

করোনা মহামারীর থাবাসহ প্রাকৃতিক সকল প্রতিকূলতা পেরিয়ে এই আন্দোলন চলমান জনতার শক্তিতে। খ্যাতিমান সমাজবিজ্ঞানী একুশে পদকপ্রাপ্ত ড. অনুপম সেন এবং বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের নেতৃত্বে গঠিত ‘নাগরিক সমাজ চট্টগ্রাম’ এই লড়াই চালিয়ে যাচ্ছে শুরু থেকেই। এরই ধারাবাহিকতায় আগামী রোববার ২৭ মার্চ সিআরবিতে মহাসমাবেশ আয়োজন করেছে।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল মন্ত্রী নন্দিত জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

অংশগ্রহণ করবেন এই জনপদের মাটি ও মানুষের নেতারা। আপনিও আসুন এই মহাসমাবেশে। দাবি একটাই চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে কোন রকম বানিজ্যিক স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল করে বঙ্গমাতার নামে উদ্যান ঘোষণা করতে হবে। এই মহাসমাবেশে সামিল হোন সকলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...