সোমবার, ১১ মে ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

এর আগে কখনোই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে মাঠে নামেনি বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের মঞ্চেই প্রথম দেখা। পুরো বিশ্বকাপে একটিও ম্যাচ না হারা অস্ট্রেলিয়াকে ভালোই চাপে রেখেছিল নিগার সুলতানা জ্যোতির দল। শেষ অবধি অবশ্য হারতে হয়েছে ম্যাচটি।

ওয়েলিংটনে নারী বিশ্বকাপের ম্যাচটিতে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৬৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করতে নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। বেশিক্ষণ অবশ্য স্থায়ী হয়নি ওই শুরু। ১৭ বলে ১২ রান করা মুর্শিদার দারুণ ক্যাচ নেন হেইনস। ভেঙে যায় উদ্বোধনী জুটি।

এরপর ফারজানা হক পিংকি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ফেরেন দ্রুতই। যথাক্রমে ২২ বলে ৮ ও ৩০ বলে ৭ রান করেন তারা। ৫৬ বলে ২৪ রান করে সাজঘরে ফেরত যান আরেক ওপেনার শারমিন আক্তার।

শেষদিকে রুমানা আহমেদ, লতা মণ্ডল ও সালমা খাতুনের ব্যাটে চড়ে বড় হয় বাংলাদেশের সংগ্রহ। ৪৫ বলে ১৫ রান আসে রুমানা আহমেদের ব্যাট থেকে। ৬৩ বলে ৩৩ রান করেন লতা আর সালমা খাতুনের ব্যাট থেকে আসে ২৩ বলে ১৫ রান।

নির্ধারিত ৪৩ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলাদেশ। অজিদের পক্ষে ৮ ওভার বল করে অ্যাশলে গার্ডনার নেন দুই উইকেট। ৯ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন জেস জোনাসেনও।

জবাব দিতে নেমে শুরুতে সালমা খাতুনের বোলিংয়ে বেশ চাপে পড়ে অস্ট্রেলিয়া। অজিদের ২২ রানে এলিসা হিলিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সালমা খাতুন। ২২ বলে ১৫ রান করে ডিপ স্কয়ারে দাঁড়িয়ে থাকা জাহানারা আলমের হাতে ক্যাচ দেন হিলি। তিন নম্বরে খেলতে নামা অধিনায়ককে শূন্য রানেই সাজঘরে ফেরান সালমা। ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি, হয়েছেন বোল্ড।

২৩ বলে ৭ রান করা রিচেল হেইন্সকেও আউট করেন সালমা। তাকে ক্যাচ বানান ফারজানা হকের। পরে তানিলা ম্যাকগ্রাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নাহিদা আক্তার। এরপরই অবশ্য জুটি গড়ে ফেলেন বেথ মনি ও অ্যাশলে গার্ডনার।

দুজনের ২৯ রানের জুটি ভাঙেন রুমানা আহমেদ। ১৬ বলে ১৩ রান করা এই ব্যাটারকে অফ ব্রেকে বোল্ড করেন তিনি। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি অজিদের। অ্যানাবেল সাদারল্যান্ডকে নিয়ে বাকি পথটা পাড়ি দেন মনি। ৫ চারে ৭৫ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৩৯ বলে ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সাদারল্যান্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...

চট্টগ্রামে পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১০ মে রোববার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ পেশওয়ারাইন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন...

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...