বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শাড়ি-গহনায় রঙিন কনে

সরকার ঘোষিত কঠোর লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চট্টগ্রাম মহনগরীর জাকির হোসেন রোডে দেখা মিলেছে বিয়ের সাজে সাজা কনে। লকডাউনের মধ্যেই লাল টুকটুকে শাড়িতে কনে সেজে ফিরছিলেন তরুণী।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) লকডাউনের প্রথম দিনেই নিয়ম ভেঙেছেন অনেকে। লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ রাস্তায় বেরিয়েছেন লকডাউন দেখতে, আবার কারও বের হওয়ার কারণ স্রেফ আড্ডা! অনেকের মুখেই ছিল না মাস্ক, মানা হয়নি স্বাস্থ্যবিধি।

নগরীর জাকির হোসেন রোডে দেখা মিলেছে বিয়ের সাজে সাজা কনেও। লকডাউনের মধ্যেই লাল টুকটুকে শাড়িতে কনে সেজে ফিরছিলেন তরুণী। মুখে মেকআপ, ছিল গায়ে ভর্তি গহনাও। তবে মুখে মাস্কটাই শুধু ছিল না! রিকশাচালকের মাস্ক ছিল, কিন্তু মুখে নয়, থুতনিতে। তবে রিকশার অপর নারী যাত্রীর মুখে মাস্ক দেখা গেছে।

এর আগে সকালে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণের হার বাড়ছে। প্রজ্ঞাপনে উল্লিখিত জরুরি কাজগুলো ছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত `কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার। এ সময় জরুরিসেবা দেওয়া দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। তবে গণমাধ্যমসহ কিছু জরুরি পরিষেবা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সব পক্ষকে সঙ্গে নিয়েই গণমাধ্যম সংস্কারে কাজ করতে চায় সরকার।বুধবার (২০ মে) রাজধানীর দ্য ওয়েস্টিন...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার...

চট্টগ্রামে রাস্তায় ছিটকে পড়া সেই পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে চালকের ধাক্কায় আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) মারা গেছেন।বুধবার (২০ মে) সকালে চমেক হাসপাতালের...