সোমবার, ২৭ জুলাই ২০২৬

বঙ্গবন্ধু একজনমে পঞ্চাশ জনমের কাজ করে গেছেন: আইজিপি

চট্টগ্রাম নিউজ ডটকম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু তার সারা জীবন বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছেন। একজনমে তিনি পঞ্চাশ জনমের কাজ করে গেছেন। দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বেশি বেশি চর্চা করা প্রয়োজন।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের পাঠ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, একজন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বহুবছর ধরে বাঙালি জাতিসত্তা নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা ও অপমানের শিকার হয়েছে। জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন জেলের অভ্যন্তরে।

তিনি বলেন, বাঙালির ইতিহাসের দিকে তাকিয়ে যদি আমরা প্রশ্ন করি, কেন আমরা ৫০০ কিংবা ২০০ বছর আগে স্বাধীন হয়নি। এর উত্তর একটিই। কারণ, সে সময় আমাদের সঙ্গে একজন বঙ্গবন্ধু ছিলেন না। সেজন্য এ জাতিকে হাজার বছর ধরে অপেক্ষা করতে হয়েছে, প্রার্থনা করতে হয়েছে। অবশেষে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি পতাকা, স্বাধীন দেশ এবং অখণ্ড মানচিত্র উপহার দিয়েছেন।

বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আজ বাংলাদেশ দ্রুত বিকাশমান উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখানে এখন বাংলাদেশ আলোচিত নয়।

অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি, এমডিজি অর্জন এবং এসডিজি লক্ষ্য অর্জনেও বাংলাদেশ অনেক এগিয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...