রবিবার, ১০ মে ২০২৬

নিখোঁজ ছেলেকে পিতার কাছে ফিরিয়ে দেয়ার আশ্বাসে জ্যোতিষির প্রতারণা

চট্টগ্রাম নিউজ ডেস্ক

সীতাকুণ্ডে নিখোঁজ সন্তানকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বেদে সম্পদায়ের দুইজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় নোয়াখালীর সুধারাম থানাধীন এওজবালিয়া এলাকায় অভিযান চালিয়ে এমনই এক চক্রকে আটক করেছে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল।

আটককৃতরা হলেন- ওই এলাকার মৃত জেবের আহমেদের ছেলে মো. জিয়া (২৫) ও জোনাকি আক্তার মুক্তা (১৯)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

র‌্যাবের দাবি,  প্রতারক চক্র বেদে সম্প্রদায়ের লোক। তারা জায়গা পরিবর্তন করে বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে। এই প্রতারক চক্র সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাবিজ কবজের দোহাই দিয়ে প্রতারনা করে তাদের টাকা হাতিয়ে নিত।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গত ০২ আগস্ট ২০১৭ইং তারিখে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড এলাকার জনৈক মোঃ দেলোয়ার হোসেন এর ছেলে মাঈনুল ইসলাম ঈমন(২০) কাউকে কিছু না বলে বাড়ী হতে চলে যায়। দেলোয়ার ছেলে নিখোঁজের পর থেকে বিভিন্নভাবে সন্ধান করতে থাকেন এবং পরবর্তীতে ছেলের নিখোঁজ সংক্রান্তে সীতাকুন্ড থানার একটি সাধারন ডায়েরী করেন।

দীর্ঘদিন ছেলের কোন সন্ধান না পেয়ে দেলোয়ার হোসেন প্রায় দিশেহারা হয়ে ছেলেকে পাওয়ার আশায় যে যা বলত তাই করত। এক পর্যায়ে সে মোঃ জিয়া নামক এক জ্যেতিষির সাথে যোগাযোগ করলে উক্ত জ্যেতিষি তাকে জানায় তার ছেলেকে ২৪ ঘন্টার মধ্যে বের করে দিতে পারবে, তবে তার জন্য আগরবাতি, মোমবাতি ইত্যাদি বাবদ ৬৫০/- টাকা লাগবে। দেলোয়ার জ্যেতিষির কথা মতো গত ০৫ অক্টোবর ২০২০ইং তারিখ তাকে বিকাশের মাধ্যমে ৬৫০/- টাকা পাঠান। পরবর্তীতে ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও বাদীর ছেলে ফিরে না আসায় পুনরায় জ্যেতিষিকে ফোন করলে সে কালক্ষেপন করে আনুমানিক দুইমাস পরে জানায় এটা অনেক কঠিন কাজ তার বড় ওস্তাদ করতে পারবে। তখন ছেলেকে পাওয়ার আশায় দেলোয়ার বড় ওস্তাদের ফোন নাম্বার চাইলে কথিত জ্যেতিষি তার স্ত্রী জোনাকি আক্তার মুক্তাকে বড় ওস্তাদ পরিচয় দিয়া মোবাইল নাম্বার দেয়। বাদী কথিত বড় জ্যেতিষি জোনাকি আক্তার @মুক্তাকে ফোন করলে সে জ্যেতিষি জিয়া এর ভাই জীবনকে দেলোয়ারের ছেলে সাজিয়ে তার সাথে কথা বলিয়ে দেয়। ছেলে হারিয়ে যাওয়ার তিন বছর পর ছেলে পরিচয়দানকারী জীবন ভিকটিমকে জানায় সে ঢাকায় কামরাঙ্গিরচর চাকুরী করছে এবং ভালো আছে।

তিনি বলেন, দুদিন পর পুনরায় দেলোয়ার কথিত জ্যেতিষি জোনাকি আক্তার  মুক্তাকে ফোন দিলে সে জানায় তার ছেলের কাছে টাকা নেই তাই বাড়ীতে আসতে পারছে না। দেলোয়ার জিজ্ঞেস করেন তার ছেলে কোথায় তখন জানায় সে কাজে গেছে তার নাম্বারে টাকা পাঠিয়ে দেন। তার কথা মতো ২০২০ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি তারিখে কথিত জ্যেতিষি জোনাকি আক্তার  মুক্তার মোবাইলে দেলোয়ার ১৫০০/- টাকা বিকাশ করেন। এরপরও ছেলে ফেরত না আসায় আবার ফোন করলে সে জানায় ছেলেকে গাড়ীতে তুলে দিয়েছে, কিন্তু ছেলে বাড়ীতে ফিরে আসে নাই।

এরপর দেলোয়ার কথিত জ্যেতিষি জোনাকি আক্তার  মুক্তাকে মাঝে মাঝে ফোন করলে সে জানায় তার ছেলে বাড়ীতে চলে যাবে, কাজ করার কথাসহ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে এবং তার ঠিকানা কামারাঙ্গীরচর, ঢাকা বলে জানায়। দেলোয়ার তার দেওয়া তথ্য মতে ঢাকার কামারাঙ্গীরচরে গিয়ে ছেলের কোন সন্ধান পায়নি। তারপর বিভিন্ন সময় ফোন করলে সে বিভিন্ন কথা বলে। বাদী কোন উপায় না পেয়ে তার ছেলের সন্ধানসহ উদ্ধারের জন্য অবশেষে র‌্যাব-৭ চট্টগ্রাম এসে বিষয়টি অবহিত করে।

তিনি আরও বলেন, পরে আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সুধারাম থানাধীন এওজবালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় উল্লেখিত ঘটনার কথা অকপটে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীরা আরো জানায় ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে প্রতারকচক্র নিজেদের লোককে তার ছেলে সাজিয়ে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশের সঙ্গে জনগণের আস্থার সম্পর্ক...

চট্টগ্রামে পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১০ মে...

আরও পড়ুন

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকার হোটেল...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...