বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বান্দরবানে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি

বান্দরবানে গেল এক সপ্তাহ যাবত হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ১৪জন।আক্রান্তদের মধ্যে ৩জনই বান্দরবান সদর,৭জন লামা এবং ৪জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ৫শত ৬৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৬হাজার ৯শ ৯৮জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ১শত ৩জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১০২৯জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

তিনি আরো জানান,জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে। বান্দরবানে গেল এক সপ্তাহে হঠাৎ করে করোনা রোগী বেড়ে গেছে এটা আমাদের জন্য দু:সংবাদ।আমাদের সকলকে আরো সর্তক হতে হবে এবং করোনা ভাইরাস নিমূলে সরকারের প্রচারিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ৮১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে দুইটি গাদা বন্দুক উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বের তিন দিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে শ্রেষ্টত্ব...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৯...