শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরআগে ৪০টি দেশের কূটনীতিকসহ ৬৫ জনের প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসে।শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসেন বিদেশি কূটনীতিকরা। দুপুরে তারা একে একে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় আফগানিস্তান, ব্রাজিল, চীন, জার্মানি, মিশর, ভারত, ইন্দোনোশিয়া, ইরাক, ইতালি, জাপান, কোরিয়া, মালোয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, নেপাল, নেদারল্যান্ড, নরওয়ে, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপিন, রাশিয়া, সৌদি আরব, সিংগাপুর, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, ব্রিটিশ, আমেরিকা, ভ্যাটিক্যান, ইউরোপিয়ান ইউনিয়ন, কসোভো, আলজেরিয়া প্রমুখ রাষ্ট্রদূত বা হাইকমিশনের দেশের এক বা একাধিক প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তর) আলাউদ্দিন ভূঁইয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য তারিক সুজাত, পররাষ্ট্র মন্ত্রণালয়– সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য সাংসদ তানভীর শাকিল জয় প্রমুখ।

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ডিপ্লোমেটিক জোনের ভারপ্রাপ্ত ডিন মরক্কোর মাজিদ হালিম পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন। পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সই করেন। এরপর তারা বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি ও লাইব্রেরি পরিদর্শন করেন।

অতিথিরা সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করেন। সেখানে বিদেশি অতিথিদের সম্মানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...