বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চকরিয়ায় দুই বোনকে ধর্ষণ মামলার আসামী জুয়েল গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় দুই বোনকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় করা মামলায় আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে (২৬) গ্রেফতার করেছে র‌্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

মঙ্গলবার (২২মার্চ) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু হাসান উপজেলার বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার বলেন, ২০২১ সালের ২২ জুন রাতে ভিকটিমের পরিবারের সদস্যরা তাদের মেয়েকে বাড়িতে একা রেখে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। ওই রাতে ভিকটিম বাড়িতে একাকিত্মবোধ করায় তার চাচাতো বোনকে বাসায় এনে রাখে। ওই রাতে বাড়িতে আর কেউ না থাকার সুযোগে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বাড়িতে ঢুকে দুই বোনকে কৌশলে ঘুমের বড়ি সেবন করায়। এতে তারা অজ্ঞান হয়ে পড়লে জুয়েল তাদের দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করে।

পরদিন ওই দুই বোন তাদের পরিবারকে জানালে তারা বিষয়টি চকরিয়া থানায় অবহিত করেন। পরে চকরিয়া থানা পুলিশ দুই বোনকে ডাক্তারি পরীক্ষা করালে এতে ধর্ষণের আলামত পায় পুলিশ। এরপর ভিকটিমের পিতা আকতার হোছাইন বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ২০২১ সালের ২৪ জুন চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পলাতক আসামি জুয়েলকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। একপর্যায়ে র‌্যাব নিশ্চিত হয় ওই আসামি গাজীপুরে অবস্থান করছে। পরে গতকাল মঙ্গলবার (২২ মার্চ) রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ধর্ষণ মামলার আসামি জুয়েলের বিরুদ্ধে আদালতে পুলিশ চার্জশিটও দিয়েছে। ওই ঘটনার পর থেকে সে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর বুধবার সকালে তাকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। সকালে তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠনো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...