বুধবার, ২২ এপ্রিল ২০২৬

রাউজান থানা পুলিশের সততার অনন্য দৃষ্টান্ত

মো. রায়হান ইসলাম, রাউজান

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাউজান থানার পুলিশ সদস্য সাইফুর রহমান।

রবিবার (২০ মার্চ) বিকেলে কুড়িয়ে পাওয়া ১৮ হাজার ৯ শত টাকা প্রকৃত মালিককে ফেরত দেন তিনি।

জানা যায়, রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মীর বাড়ি সৈয়দ আহমেদ শাকুরের ছেলে সৈয়দ মোহাম্মদ আলমগীর গত শনিবার রাউজান জলিল নগর থেকে বাসযোগে তাঁর ফার্মেসীর জন্য পাইকারী দামে ঔষধ কেনার জন্য ১৯ হাজার ৯ শত টাকা নিয়ে বের হন। নগরীর মুরাদপুর নেমে কিছুপথ অতিক্রম করার পর তার কাছে থাকা টাকাগুলো না পেয়ে বাড়ি ফিরে যান।

ওইদিন চট্টগ্রাম নগরীর পুলিশ সুপারের কার্যালয়ে জরুরী ডাক প্রেরণের জন্য যাচ্ছিলেন পুলিশ সদস্য সাইফুর রহমান। তিনি নামার সময় গাড়িতে টাকাগুলো পেয়ে গাড়ি চালককে টাকা প্রাপ্তির কথা অবহিত করে তার ব্যবহৃত মোবাইল নম্বর প্রদান করেন।

পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবহিত করে স্ট্যাটাস দেন। স্ট্যাটাস পেয়ে প্রকৃত মালিক সৈয়দ মোহাম্মদ আলমগীর ফোন করে উপযুক্ত প্রমাণ দেন। বিকেল ৫টায় থানায় যেতে বললে প্রকৃত মালিক থানায় গেলে টাকাগুলো ফিরিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে আলমগীর বলেন, আমার অনেক কষ্টার্জিত অর্থ ফার্মেসীর এ মূলধন। টাকা গুলো ফেরত পেয়ে আমি খুব আনন্দিত। আমাদের সমাজে এখনো ভালো মানুষ আছে তার বাস্তব প্রমাণ পেলাম।

পুলিশ সদস্য সাইফুর রহমান বলেন, টাকাগুলো পাওয়ার পর থেকে প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্য প্রচেষ্টায় ছিলাম। কুড়িয়ে পাওয়া টাকাগুলো প্রকৃত মালিককে দিতে পেরে খুব ভালো লাগছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মোহাম্মদ সোহেল রানা (২৮) নামের এক যুবককে ১০ হাজার টাকা...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...