বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সারাদেশে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ থেকে ‘এক কোটি পরিবারের’ কাছে কম দামে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রমজানের আগে ও রমজানের মধ্যে দুই দফায় ফ্যামিলি কার্ডে মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য কিন‌তে পার‌বেন নিম্ন আ‌য়ের মানুষ।

আজ থেকে শুরু হওয়া প্রথম দফার কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ৩ এপ্রিল থেকে শুরু হ‌য়ে চল‌বে ২০ এপ্রিল পর্যন্ত। সারা দেশে এক হাজার ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে এসব পণ্য সরবরাহ করবে সরকারি বিপণন এ সংস্থাটি।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) নায্যমূল্য পণ্য ৪৬০ টাকার মধ্যে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তৈল,২ কেজি মসুর ডাল। নিম্ম আয়ের কার্ডধারীরা এইসব ভোগ্যপণ্য প্যাকেজ ক্রয় করেছেন।

চট্টগ্রাম নিউজের জেলা -উপজেলার সংবাদদাতারা জানান-

বিলাইছড়ি থেকে সুজন কুমার তঞ্চঙ্গ্যা জানান, বিলাইছড়ি উপজেলাতে ৪২৮৮ জন কার্ডধারী’র মধ্যে প্রথম দিনে ১ম ধাপে মোট ১৬০০ জনকে টিসিবি পণ্য দেওয়া হয়েছে। সকালে বাজার ঘাট প্রাঙ্গণে পণ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবাস্তবায়ন কর্মকার্তা মোঃ শামসুদ্দিন, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, থানা পরিদর্শক (তদন্ত) রউফ খান , উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-থানা এস,আই মোঃ মাজেদুল ইসলাম, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রিতা চাকমা এবং ওয়ার্ড সদস্য বাবুলাল তঞ্চঙ্গ্যা, জ্যোতিময় চাকমা এবং টিসিবি দায়িত্ব প্রাপ্ত ডিলার শুক্কুর প্রমূখ।

এইসব বিষয়ে উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যার সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, তালিকা মোতাবেক সবাই যেন টিসিবি পণ্য পেয়ে থাকে সে দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে । অনিয়মের কোন অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।

চকরিয়া থেকে মোহাম্মদ রিদুয়ান হাফিজ জানান, সকাল ১০ টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ।উক্ত উদ্বোধনী কার্যক্রমের সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। এসময় আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী,চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও চকরিয়া পৌরসভা কাউন্সিলর মুজিবুল হক মুজিব প্রমুখ।

চকরিয়া উপজেলায় মোট ২১৫১৮ পরিবারকে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। সেই হিসাবে আজকে প্রথম দিনে চকরিয়া পৌরসভায় ১৬০০ পরিবার ও শাহারবিল ইউনিয়নে ৯০০ পরিবার মোট ২৫০০ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করে ।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান চট্টগ্রাম নিউজকে বলেন, আজকে প্রথম দিনে চকরিয়া পৌরসভা ও শাহারবিল ইউনিয়নে ২৫০০ পরিবারকে টিসিবির পণ্য বিক্রি করা হয়।রমজান উপলক্ষে টিসিবির পণ্য দুই ভাগে বিক্রি করা হবে।

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলায় আজ থেকে প্রথম দফায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। জানা যায়, পৌরসভা ও পোমরা ইউনিয়নের মোট ১০২৪জন কার্ডধারীর কাছে পণ্য বিক্রয়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছে টিসিবি। পর্যায়ক্রমে রাঙ্গুনিয়া উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মোট ১৩ হাজার ৬২৪ জন কার্ডধারী উপকারভোগী সাশ্রয়ী মূল্যে টিসিবি’র এই পণ্য কিনতে পারবেন। ইতিমধ্যে এসব উপকারভোগীদের জন্য আলাদা-আলাদা কার্ড প্রদান করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

রোববার সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার পোমরা মালিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠ, পোমরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, গোচরা জেএনটিএফ মাদ্রাসা ও ভবানী মিলসের সামনে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিসিবি’র পণ্য কিনছেন উপকারভোগীরা। এসময় ফ্যামেলি কার্ড দেখিয়ে এসব পণ্য নিতে দেখা গেছে তাঁদের। অন্যদিকে দেখা যায়, টিসিবি’র পণ্য বিক্রয়ের এসব মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার ইউনুস ও উপজেলা প্রকল্প কর্মকর্তা বাবুল কান্তি চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান নুরুল ইসলাম, পোমরা ইউনিয়ন টিসিবি ট্যাগ কমিটির আহ্বায়ক ও পোমরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহির আহমদ চৌধুরী, সদস্য সচিব ও উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো. আবদুল খালেক, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো, জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, জসিম উদ্দিন শাহ, রাঙ্গুনিয়া টিসিবির পরিবেশক মো. জমির উদ্দিন প্রমুখ।

লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পণ্য গ্রহীতার মধ্যে পোমরা ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. কুতুব উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ” সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সাশ্রয়ী মূল্যে সরকারি এসব পণ্য পেয়েছি। খুব ভাল লাগলো। আমি সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানাই”।সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য ওয়ার্ডের পাশাপাশি উপজেলার সকল ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয় হবে।এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. ইফতেখার ইউনুস জানান, “উপকারভোগীরা যাতে সঠিক ওজনে মালামাল পান সে লক্ষ্যে কঠোর মনিটরিং এর মাধ্যমে প্যাকেজিং করা হয়েছে। আশা করা যায় এই কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ পবিত্র রমজান মাসে কিছুটা স্বস্তি পাবে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...