শনিবার, ৯ মে ২০২৬

দৈনিক আজাদী চট্টগ্রামবাসীর আবেগ আর সম্পাদক এম এ মালেক চট্টগ্রামের রত্ন: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতেও কাজ করছে এ মন্ত্রণালয়। ‘এতে করে সেবা প্রত্যাশীরা সহজে সেবা পাচ্ছেন। ’

শনিবার (১৯ মার্চ) বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

এসময় মন্ত্রী বলেন, যে মন্ত্রণালয় নিয়ে আগে মানুষ নেগেটিভ চিন্তা করতেন। যে সকল অফিসারদের কাজের দক্ষতা ছিলো না এমন ব্যক্তিদের ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হতো।

সেই মন্ত্রণালয় এখন ডাইনামিক মন্ত্রণালয় হিসেবে মর্যাদা পেয়েছে। বর্তমানে দশটি ভালো মন্ত্রণালয়ের মধ্যে ভূমিমন্ত্রণালয় তৃতীয় স্থানে রয়েছে।

তবে ভূমি রেজিস্ট্রেশনের বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের বাইরে আইন মন্ত্রণালয়ের আওতায় হওয়াতে সমন্বয়ের অভাবে এখনও মানুষের একটু ভোগান্তি হচ্ছে। যখন পুরোপুরি অনলাইনভিত্তিক হয়ে যাবে, তখন এই সমস্যাও দূর হবে।

তিনি বলেন, জায়গা সংক্রান্ত বিষয়ে অনলাইনে খতিয়ান দেখা, খাজনা দেওয়ার ক্ষেত্রে ওয়ানস্টপ সার্ভিস ব্যবস্থা চালু হয়েছে। দিনে দিনে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের সমস্যা সমাধানে সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে তা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী চট্টগ্রামবাসীর আবেগ আর পত্রিকার সম্পাদক এম এ মালেক চট্টগ্রামের রত্ন। তিনি যেই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়েছেন, সেই প্রতিষ্ঠানগুলোতে একটা ভালো পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। তাঁর মতো কিছু ব্যক্তি এখনো আছেন বলে চট্টগ্রামবাসী ছায়া পাচ্ছে।

একুশে পদকপ্রাপ্ত সংবর্ধিত সাংবাদিক এম এ মালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দৈনিক আজাদী বরাবরাই মানুষের মনের কথা বলে। আমার বাবা ইঞ্জিনিয়ার আবদুল খালেক রাষ্ট্রদ্রোহীতার ভয়কে উপেক্ষা করে স্বাধীনতার প্রথম কবিতা ছাপিয়েছিলেন দৈনিক আজাদী পত্রিকায়। পৃথিবীতে এমন কোনো নজির নেই, যারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছেন। কিন্তু বাঙালি জাতি তা দেখিয়েছেন।

প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, যোগ্য ব্যক্তি এম এ মালেক’কে উপযুক্ত পুরস্কার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে সম্মানিত করেছেন। একইসঙ্গে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রণালয়ের জন্য নিরলসভাবে যেসকল কাজ করে যাচ্ছেন, এতে বাংলাদেশের মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত হবেন।

তিনি বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু চট্টগ্রামে প্রেস ক্লাবের প্রথম অনারারী সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব অঙ্গনকে ভালবাসতেন। ক্লাবে নিয়মিত ব্যাডমিন্টন খেলতেন।

প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি শহীদ উল আলম, সাবেক সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী।

অনুষ্ঠানে এম এ মালেককে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং উত্তরীয় দেন প্রেস ক্লাব সভাপতি।

প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এম এ মালেক এবং উত্তরীয় দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ক্লাবের আজীবন দাতা সদস্য ছাড়াও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...