সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আলীকদমে সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

“বঙ্গবন্ধুর জন্মদিনে অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন বান্দরবান রিজিয়নের আয়োজনে বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা এলাকার শিশুদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিনব্যাপী শিশুমেলার আয়োজন করা হয়।

দূর্গম পাহাড়ী এলাকার প্রায় ৬০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে উক্ত শিশু মেলায় বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হয়।

কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী, বলাইপাড়া, জানালীপাড়া ও মেনদনপাড়াসহ বিভিন্ন দূর্গম জনপদের কোমলমতি সকল শিশুদের আনন্দ প্রদানের জন্য মেলা ছাড়াও পাহাড়ী শিশুরা অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এলাকার শিশুরা সু-চিকিৎসা, শিক্ষা, বিনোদন ইত্যাদি সুবিধাদি থেকে বঞ্চিত। শিশুমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পাহাড়ী শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রকম অসুস্থতার সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি মেডিকেল ক্যাম্পেইনেরও আয়োজন করা হয়। যেখানে সর্বমোট ৪৫০ জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি, স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান, কারবারী, গণমাধ্যমের সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...