রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

১৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন আদেল

রাউজান প্রতিনিধি।

রাউজানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আদেল ফারুক (২৫) নামে এক ব্যক্তি দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেছেন।

১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল সোয়া ৪ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারী রাত ১২ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ব্রাক্ষনহাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন ফারুক।

দ্রুত তাকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। ৯ দিন চিকিৎসার পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দীর্ঘ ১৮ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ সকাল সোয়া ৪ টার দিকে সে মৃত্যুবরণ করেন।

আদেল ফারুক রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঁচখাইন গ্রামের জরিপ আলী সওদাগরের বাড়ীর আব্দুস সোবহানের পুত্র। বড় ২ বোনের পর ৩ ভাইয়ের মধ্যে আদেল পরিবারের বড় পুত্র সন্তান।

বাগোয়ান ইউপি সদস্য শ্যামল বড়ুয়া জানান, গত ২৬ ফেব্রুয়ারি রাত ১২ টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফারুক গুরুতর আহত হয়। প্রথমে তাকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নোয়াপাড়া কলেজ ছাত্রনেতা জসীম উদ্দীন অভি বলেন, গত ২৬ ফেব্রুয়ারী রাতে আমরা মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। ব্রাক্ষনহাট এলাকায় পৌঁছালে গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে সে গুরুত্বর আহত হয়। সাথে সাথে তাকে এ্যাম্বুলেন্স যোগে নগরীর সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রবাসী ও এলাকার বাসিন্দারা তাকে বাঁচানোর জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। আজ দুপুরে নিজ বাড়িতে আদেল ফারুকের লাশ আসার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...