রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারার ৫ ইয়াবা ব্যবসায়ী কক্সবাজারে ধরা, ট্রলার জব্দ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার ইয়াবাসহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় ইয়াবা বহনের দায়ে ট্রলারটিও জব্দ করা হয়েছে।

বুধবার ভোর রাতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের ৫ নটিক্যাল মাইল দূরের বঙ্গোপসাগর থেকে ওই সব ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, আব্দুল মোতালেবের ছেলে মুহিদুল ইসলাম, সালেহ আহমেদের ছেলে আবুল হোসেন, নুর মোহাম্মদের ছেলে আবুল কাশেম, আবু তাহেরের ছেলে মোহাম্মদ ফজল করিম ও ইয়াকুব আলীর ছেলে মনুর আলী।

তাঁরা সকলেই চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বাসিন্দা।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাগর পথে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে বলে জানা যায়।

এমন সংবাদে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে একটি দল সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ভোররাতের দিকে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ হতে আনুমানিক ৫ নটিক্যাল মাইল দূরে মিয়ানমার সীমানা হতে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের সদস্যগণ নৌকাটিকে থামার সংকেত দেয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থেমে দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুত তাদের ধাওয়া করে নৌকাসহ ৫ জনকে আটক করা হয়।

পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে পানির ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ২৬ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আব্দুর রহমান আরও বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত কাঠের নৌকা এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...