শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৫ মার্চ) সকালে কক্সবাজার সদর থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত সোমবার দুপুরে শহরের আদালত এলাকা থেকে ওই নারীকে একদল যুবক তুলে একটি বাসায় নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ করছেন ওই নারী। এ ঘটনায় চার জনের নাম উল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এজাহারে নাম উল্লেখিত চার আসামি হলো- কক্সবাজার শহরের বাহারছড়ায় বসবাসকারী ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার রমজান আলীর ছেলে ফিরোজ আহমদ (৪৭), একই এলাকার লোদা মিয়ার ছেলে রাসেল উদ্দিন (৩৮) ও নুরুল ইসলাম (৪৮) এবং একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের ফকিরা বাজার এলাকার মৃত আবদুল গণির ছেলে মো. শরীফ (৪৮)।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ফিরোজ আহমদ ও নুরুল ইসলাম তার পূর্বপরিচিত ছিল। তারা দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার বেলা ২টার দিকে শহরের আদালত এলাকার মসজিদ মার্কেটের আইনজীবী একরামুল হুদার চেম্বার থেকে তিনি নিচে নামেন। এ সময় অভিযুক্তরা তাকে হাত-মুখ চেপে ধরে একটি নোহা গাড়িতে তোলে।

ওই নারীর আরও অভিযোগ, তাকে বহনকারী গাড়িটি কক্সবাজার বন বিভাগের সামনে পশ্চিমের কেসি দে সড়কের জনৈক ফজল কাদেরের বাসায় নিয়ে যায়। পরে বাসাটির কক্ষে নিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এর মধ্যে মামলার ২ নম্বর আসামি রাসেল উদ্দিন নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ধর্ষণ করে। এরপর অভিযুক্তরা ভুক্তভোগীকে বাসাটির গেটের বাইরে বের করে দেয়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এদিকে, মঙ্গলবার বিকালে শহরের একটি আবাসিক হোটেলে অভিযুক্ত ফিরোজ আহমদ সংবাদ সম্মেলন করে। সেখানে ওই নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করে। তার দাবি, ২০২০ সালের সেপ্টেম্বরে ওই নারীর সঙ্গে তার বিয়ে হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

আরও পড়ুন

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...