শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কারাগারের ভিতর খুন হওয়া অমিত মুহুরীর মামলায় স্বাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভিতর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী খুনের মামলায় একমাত্র আসামি রিপন নাথের বিরুদ্ধে স্বাক্ষগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে আসামি রিপন নাথের উপস্থিতিতে মামলার বাদী তৎকালীন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারি একই আদালতে আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। আসামি রিপন নাথ সীতাকুণ্ড উপজেলার ফেদানগর হেমন্ত সরকার বাড়ির নারায়ন নাথের ছেলে।

তিনি পাহাড়তলী থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দি ছিলেন। খুনের শিকার অমিত মুহুরী কোতোয়ালী থানার নন্দনকানন গোলাপ সিং লেনের অরুণ মুহুরীর ছেলে।

২০১৭ সালের আগস্টে চট্টগ্রাম নগরের এনায়েতবাজার এলাকার রানীর দীঘি এলাকায় বন্ধু ইমরানকে খুন করে মরদেহ ড্রামে ভরে দীঘিতে ফেলে দিয়েছিল অমিত। ঘটনার পর কুমিল্লায় গিয়ে আত্মগোপনে ছিল অমিত। সেখান থেকে অমিতকে গ্রেফতার করেছিল নগর গোয়েন্দা পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে রাতে কারাগারের ভেতর ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে রিপন নাথের ইটের আঘাতে গুরুতর আহত হয় অমিত মুহুরী। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায়। এ ঘটনায় রিপন নাথকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ। ২০১৯ সালের ১১ জুনের ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল রিপন নাথ। রিপন নাথ জবানবন্দিতে দাবি করেছিল, ঘুমানোর আগে অমিত মুহুরী তাকে সিগারেট খেতে বারণ করে এবং পায়ের কাছে ঘুমাতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অমিত মুহুরী তার কাছে জিন আছে বলে ভয় দেখায় রিপন নাথকে। জিনের ভয়ে আগে থেকে অমিত মুহুরীকে খুন করেছে বলে দাবি করেছিল রিপন নাথ। ২০২০ সালের ২৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, অমিত মুহুরী হত্যা মামলায় বাদী তৎকালীন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে । আসামি রিপন নাথের পক্ষে কোন আইনজীবী ছিলনা। আসামি রিপন নাথ নিজে মামলার বাদী নাশির আহমেদকে জেরা করেছেন। আগামী ১২ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...