শনিবার, ৯ মে ২০২৬

বাকলিয়ায় ত্রিশ লাখ টাকার ইয়াবা সহ গ্রেফতার যুবক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭শ ৯৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ত্রিশ লাখ টাকা।

এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল (চট্ট-মেট্রো-ল-১৫-৮০৪৯) জব্দ করা হয়। গতকাল রাতে ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব।

আটক ইয়াবা কারবারির নাম মো. হাসান (২২)। তিনি সাতকানিয়া উপজেলার গারাঙ্গিয়া বাজার, শাহ্ মজিদিয়া পাড়ার বাসিন্দা মো. শফিকুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মোটর সাইকেল যোগে সাতকানিয়া থেকে এক যুবক বিপুল ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসছে এমন খবরে নতুন ব্রীজ সংযোগ সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাতে চেকপোস্ট দিয়ে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে সেটি থামানোর নির্দেশ দেন র‌্যাব সদস্যরা। তাক্ষনিক মোটরসাইকেলটি থামিয়ে এক যুবক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কোমরের সহিত প্যাচাঁনো টিউবের ভিতরে সু-কৌশলে রক্ষিত অবস্থায় ৯,৭৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাবের এ কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...