বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কাল থেকে চট্টগ্রামে বুস্টার ডোজ ক্যাম্পেইন

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামে আগামী মঙ্গলবার থেকে বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পরই নেওয়া যাবে বুস্টার ডোজ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি বলেন, ‘১৮ বছর ও তদুর্ধ্ব বয়সের নাগরিকরা ‍দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পর থেকে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। করোনা রোধে বিশেষ ক্যাম্পেইনের আওতায় নিয়মিত কেন্দ্র ছাড়াও নগরীর ৪টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। বুস্টার ডোজ গ্রহণে কোনো এসএমএস প্রয়োজন হবে না। তবে সঙ্গে আনতে হবে টিকা কার্ড। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় নগরীতে দিনে ১০ হাজার মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

জানা গেছে, মঙ্গলবার বিশেষ টিকাদান কার্যক্রমে এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস মিলনায়তন ও পার্শ্ববর্তী অফিসার্স ক্লাব কেন্দ্রে বুস্টার ডোজ প্রয়োগ করা হবে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জিইসি কনভেনশন সেন্টারে কেন্দ্র চালুর পরিকল্পনা থাকলেও এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে গণটিকাদানসহ বিভিন্নভাবে আয়োজনের পরও বাদ পড়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য আবারও টিকা দেওয়া শুরু করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে নগরের একটি কেন্দ্রে বাদ পড়া শিক্ষার্থীদের টিকা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

নগরীর চট্টেশ্বরী রোডের চিটাগং গ্রামার স্কুল (ন্যাশনাল কারিকুলাম শাখা) কেন্দ্রে বিশেষ এ ক্যাম্পেইনের মাধ্যমে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি বুথের মাধ্যমে এ টিকাদান কার্যক্রম চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...