বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ এখন তারুণ্যের রাষ্ট্র: মোস্তাফা জব্বার

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রযুক্তিতে তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের ক্যারিয়ার গঠনে বাংলাদেশে সুযোগের দরজা খুলে গেছে। বিশ্বের উন্নত দেশগুলো যখন কর্মক্ষম জনসংখ্যার অভাবে ভুগছে তখন আমাদের তরুণ প্রজন্ম প্রযুক্তিখাতে দেখছে সোনালী সুদিন।

আজ শনিবার (১২ মার্চ) রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন আয়োজিত উদ্যোক্তা মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলি-যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার
ডাক এ কথা বলেন।

বাংলাদেশ এখন তারুণ্যের রাষ্ট্র উল্লেখ করে মন্ত্রী বলেন,
পপুলেশন ডিভিডেন্ট বাংলাদেশের জন্য বড় সুযোগ। সুযোগ আর উপযুক্ত পরিবেশ পেলে আমাদের তরুণ প্রজন্ম অসাধ্য সাধন করতে সক্ষম। নিকট আগামীতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে আমরা মহাপরিকল্পনা হাতে নিয়েছি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ধারাবাহিকতায় দেশ আজ ডিজিটাল সংযুক্তি আর যথাযথ অবকাঠামো তৈরির মাধ্যমে ডিজিটাল শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে। বর্তমানে শিল্প, বাণিজ্য, শিক্ষাসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে জনগণের জীবন-যাপন এখন প্রযুক্তি নির্ভর।

মন্ত্রী আরো বলেন, সারাদেশে এখন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযুক্তি সম্প্রসারণের কারণে প্রযুক্তির মহাসড়ক নির্মাণ হয়েছে। প্রযুক্তির এ সুযোগ কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বাণিজ্য সংগঠন ও সামাজিক সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ-সময় প্রযুক্তি নির্ভর প্রজন্ম গঠনে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রযুক্তিগত দক্ষতা না থাকলে আগামীর দুনিয়ায় বসবাস করা যাবে না। নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সোনার মানুষ। আমাদের ছেলেরা মাত্র তিন মাসের প্রশিক্ষণ নিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দক্ষতার সঙ্গে পরিচালনা করছে।

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা যুদ্ধ করে তোমাদের জন্য যে বাংলাদেশ তৈরি করেছি, তোমাদের উচিত সে দেশকেই পরবর্তী প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে ঝাঁপিয়ে পড়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ ও আইএসপিএবির সভাপতি এমদাদুল হক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...