বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দূর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন-অতিরিক্ত আইজিপি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

মহাসড়কে দুর্ঘটনা রোধে আইন প্রয়োগে আরো কঠোর হওয়ার পাশাপাশি যানবাহন চালক, মালিকসহ সমাজের প্রতিটি মানুষের প্রচেষ্টা থাকতে হবে। সচেতনতা বাড়াতে হবে সর্বস্তরের জনগণের মাঝে। এটি কোন নির্দিষ্ট পক্ষের দায়িত্ব নয়। পুলিশের সাথে সমাজের নীতিনির্ধারক, গণমাধ্যম, ব্যক্তিপর্যায়সহ সব পক্ষের এ বিষয়ে দায়িত্ব পালন করা প্রয়োজন। সকলের সমন্বিত উদ্যোগই পারে মহাসড়কে দুর্ঘটনা রোধ করে মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে। কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানায় শনিবার সকালে ট্রাফিক ব্যাবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন হাইওয়ে পুলিশের এডিশনাল আইজিপি মল্লিক ফখরুল ইসলাম।

জনবান্ধব পুলিশিংকে সর্বাধিক গুরুত্ব আরোপ করে মহাসড়কে মানুষের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে হবে উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার দেশের একটি ব্যস্ততম মহাসড়ক। পর্যটন নগরীতে আসা-যাওয়া করছে প্রতিদিন অহরহ যানবাহন। তাই এখানকার মহাসড়কের নিরাপত্তায় দায়িত্বশীলদের কর্তব্য পালনে কঠোর ভুমিকা রাখতে হবে। মহাসড়কের শতভাগ আইন বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি স্থরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যানবাহন চালক মালিকদের সতর্ক করতে হবে যেন দীর্ঘক্ষণ বিরতিহীনভাবে গাড়ি না চালায়। এ ছাড়া নিষিদ্ধ ও বেপরোয়া গতির যানবাহন চালকদের কিছুতেই ছাড় দেয়া যাবে না।

মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক ইমন কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা হাইওয়ে রিজিয়নে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীরসহ উভয় হাইওয়ে থানার কর্মরত পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...