মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

সিএনজি-প্রাইভেটকারের সংঘর্ষে মা ও ‍দুই ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ধামরাইয়ে সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টায় ধামরাই উপজেলার ধানতারা সড়কের ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ধামরাইয়ের বাড়ারিয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম (৫০) তার দুই ছেলে আখতার উদ্দিন হাসিব (২৪) ও ছোটন খান (১৮)। তারা সিএনজিযোগে ঢুলিভিটা যাচ্ছিলেন বলে জানা গেছে। এসময় সিএনজি চালক আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পিয়ারা বেগম তার দুই ছেলেকে নিয়ে আত্মীয় বাড়ি যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে সিএনজিযোগে ঢুলিভিটায় রওনা হন। তারা ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছোটন খানকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত পিয়ার বেগম ও তার অপর ছেলে নাসিব খানকে অন্য হাসপাতালে রেফার করেন। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা জানান, ধামরাইয়ে স্বাস্ত্য কমপ্লেক্সে একজন মারা যান ও বাকী দুইজন আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...