বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন থেকে নাবিক ফিরিয়ে আনা অভাবনীয়: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে এবং এজন্য চলচ্চিত্রের ভূমিকাকে অনবদ্য বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার ১১ মার্চ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব-দশম লিবারেশন ডকফেস্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বিশেষ অতিথি এবং উৎসব পরিচালক তারেক আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, এ উৎসবের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ ও মানবাধিকার। আমাদের মতো এত প্রাণের বিনিময়ে, এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সব দেশ স্বাধীনতা অর্জন করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন যুগে যুগে পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে মুক্তিকামী মানুষের জন্য একটি উদাহরণ। এক্ষেত্রে চলচ্চিত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ।

মুক্তিযুদ্ধ জাদুঘরের এবারের আয়োজনে ৫ দিনে ৪০টি দেশের ১৪০টি ছবি প্রদর্শিত হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, সরকার যেভাবে ইউক্রেন থেকে নাবিকদের দেশে ফিরিয়ে এনেছে তা অভাবনীয়।

এজন্য ফিরে আসা নাবিকরা ও তাদের পরিবারবর্গ সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসাথে নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ ফিরিয়ে আনার সব ব্যবস্থাও নিয়েছে সরকার। আমরা তার আত্মার শান্তি কামনা করি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

অনেক দেশ তাদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে না পারার অভিযোগ উঠেছে, অনেক দেশের নাগরিকদের ৬০ কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হয়েছে, উল্লেখ করেন তিনি।

পরিচিত নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় সানি লিওনের ভিসা বাতিল হয়েছে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেয়া হয়, তাদের একজন ছিলেন সানি লিওন।

কিন্তু তার সানি লিওন নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেয়া আইনবহির্ভূত। এটি যখন মন্ত্রণালয়ের নজরে আসে, তখন তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।’

সাংবাদিকরা এসময় বিএনপি মহাসচিবের মন্তব্য ‘দেশের জিডিপি প্রবৃদ্ধি ভুয়া’ মন্তব্য নিয়ে প্রশ্ন করলে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের জিডিপি যে ভারতকে ছাড়িয়েছে, তা আইএমএফ (আন্তর্জাতিক অর্থ তহবিল) স্বীকৃত। মির্জা ফখরুল সাহেবরা চান না দেশের অগ্রগতি হোক। তারা চান দেশের মানুষ দরিদ্র থাকুক। দেশের অগ্রগতিতে তাদের গাত্রদাহ হয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...