বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য এলাকায় শিক্ষার হার বাড়াতে কাজ করবে সরকার – বীর বাহাদুর উশৈসিং

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আগামীতে পার্বত্য এলাকায় আরও স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় নির্মাণ করে শিক্ষার হার বাড়াতে কাজ করবে বর্তমান আওয়ামী লীগ সরকার।

বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি ।

এ উপলক্ষে ১১ মার্চ শুক্রবার সকালে পার্বত্য মন্ত্রীর নিজ বাসভবনের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, বান্দরবানকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে,পার্বত্য জেলার পিছিঁয়ে পড়া শিক্ষার্থীদের উন্নত শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, কাঞ্চন জয় তংচঙ্গ্যা, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চবি সহকারি অধ্যাপক কাজী তাসলিমা নাসরিন জেরিন, বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ চবির নতুন ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পার্বত্য এলাকার শিক্ষার্থীদের উন্নত শিক্ষার লক্ষ্যে বান্দরবানে ১১টি কলেজ ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। একইসঙ্গে বান্দরবানের যে শিক্ষার্থীরা দেশে ও বিশ্বের বিভিন্ন দেশে লেখাপড়া করছেন, তাদের উন্নত লেখাপড়ার স্বার্থে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে এবং আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং মুজিবশতবর্ষ উপলক্ষে বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শৈলশশী নামে একটি ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন পার্বত্যমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...