মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ায় চবি ছাত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদের পরীক্ষায় প্রক্সি দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দু’জনকে আটক করা হয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে নিয়োগ পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা জালাল উদ্দিন (২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অন্যজন আব্দুল কাদের রিমন (২৫)।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কেন্দ্রের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নিকট পরীক্ষার হলে হাজিরা শীটের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলানোর সময় গড়মিল পরিলক্ষিত হয়।

এরপর হাজিরা শীটের তথ্য এবং প্রবেশপত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে দেখা যায় হায়দার রশিদ নামক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষার প্রবেশপত্রে ফটোশপ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল উদ্দিন প্রক্সি দিতে আসে।

জানা যায়, জালাল উদ্দিনকে ৫ হাজার টাকার বিনিময়ে হায়দার রশিদের হয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ নিতে ভাড়া করে প্রক্সি সিন্ডিকেটের প্রতারক চক্র। তার দেয়া তথ্যের সূত্র ধরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে নিউমার্কেট ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

দুপুর একটার দিকে চসিক মিউনসিপ্যাল স্কুল সংলগ্ন এলাকা থেকে আব্দুল কাদের রিমনকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, রিমনের তথ্য মতে জাহাঙ্গীর সহ আরো কয়েকজন নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সাথে জড়িত। এই প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...