বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাষ্টার আকতার খাঁন

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

“মৃত্যুর সাথে মানুষের দূরত্ব এক চোখ থেকে আরেক চোখের দূরত্বের সমান” এ যেন এক অমোঘ সত্য। সুস্থ সবল মানুষের হঠাৎ মৃত্যু যেন তারই বার্তা দেয়। পটিয়ার আশিয়ায় তেমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ( ১০মার্চ) দুপুরে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আশিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি অনুষ্টানের আয়োজন করে। সে অনুষ্টানে অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাষ্টার আকতার খাঁন ।

তিনি সভাস্থলে বেশ হাসি খুশি মনেই এলেন, পরিচিত সকলের সাথে কথাও বললেন। বিশেষ অতিথির বক্তব্য দেয়ার সময় পর্যন্ত ছিলেন স্বাভাবিক। বক্তব্য দেয়া শেষে চেয়ারে বসার কিছুক্ষন পর হঠাৎ মঞ্চে মাথা রেখে শুয়ে পড়েন। বিষয়টা উপস্থিত সকলে খেয়াল করলে কয়েকজন যুবক দৌড়ে গিয়ে উনার মাথা তুলে দেখেন তিনি কথা বলতে পারছেন না!

বিলম্ব না করে আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাসেম ব্যক্তিগত গাড়িতে করে আকতার মাষ্টারকে নিয়ে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো আশিয়া জুড়ে। অনুষ্টানে উপস্থিত সকলের কেউ মানতে পারছেন না তার এই হঠাৎ মৃত্যু।

মাষ্টার আকতার খাঁনের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, সাধারন সম্পাদক অধ্যাপক হারুণুর রশীদ, আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাসেম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...