হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্দ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
উপ সহকারী প্রকৌশলী এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আবু রায়হান।
এ ছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন। সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ সাতটি পরিবারকে নগদ টাকা ও খাদ্যপণ্য বিতরণ করা হয়। সভার পূবাহৃে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
