বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

দুর্যোগ মোকাবেলায় করনীয় জানলো কয়েকশ শিক্ষার্থী

মিরসরাই প্রতিনিধি

বাসায় গ্যাস সিলিন্ডারসহ যেকোন ধরণের অগ্নিকান্ডের ঘটনা এবং দুর্যোগে কাউকে উদ্ধারে করনিয় কি, মহড়ার মাধ্যমে তা জানানো হলো কয়েকশ স্কুল শিক্ষার্থীকে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ মার্চ) মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বিশেষ এ মহড়ার আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া মহড়ায় অংশ নেয় মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধার কর্মীরা। এসময় তারা বাসা বাড়ি কিংবা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তাৎক্ষণিক নেভাতে করনীয় কি তা শেখায় স্কুল শিক্ষার্থীদের। পরবর্তীতে শিক্ষার্থীরাও মহড়ায় অংশ নিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এছাড়া বহুতল ভবনে আগুন লাগলে ভবনের ভেতরে থাকা মানুষজনকে কিভাবে উদ্ধার করতে হয় তাও মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের ধারনা দেয়া হয়।

বেলা ১২টা পর্যন্ত চলা এ বিশেষ মহড়ায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সাইফুল্লাহ দিদার, প্রধান শিক্ষক জামশেদ আলম প্রমুখ।

আরো পড়ুন: চমেক হাসপাতালে চলছে দুদকের অভিযান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...