বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

নগর স্বেচ্ছাসেবক লীগে দেবু সভাপতি, আজিজ সা. সম্পাদক

২০ বছর পর নগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

সম্মেলনের দীর্ঘ ৯ মাস পর অবশেষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে। দীর্ঘ ২০ বছর পর বুধবার (৯ মার্চ) কেন্দ্র থেকে নগর স্বেচ্ছাসেবক লীগ নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।

কেন্দ্র থেকে ঘোষিত নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে দেবাশীষ নাথ দেবুকে সভাপতি এবং আজিজুর রহমান আজিজকে সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়াও সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদকসহ ২০টি পদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে কেন্দ্র ঘোষিত কমিটির প্যাডের নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। ঘোষিত কমিটিতে ১১জনকে সহ সভাপতি, ৩জনকে যুগ্ম সাধারন সম্পাদক এবং ৩জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সহ সভাপতিরা হলেন-হেলাল উদ্দিন, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান ও মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম। যুগ্ম সাধারণ সম্পদকরা হলেন-মো. সাইফুদ্দিন, আবদুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন। সাংগঠনিক সম্পদকরা হলেন-মাসুদ খান, মো. সালাহ উদ্দিন(শেরশাহ) ও দেবাশীষ আচার্য্য। প্রচার সম্পাদক হলেন তাসাদ্দেক নুর চৌধুরী তপু।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুন বর্ণিল আয়োজনে ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...