সোমবার, ৩ আগস্ট ২০২৬

সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে বির্তকে ‘সিএমপির বডি অন ক্যামরা’

মো.সাহাব উদ্দিন

চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় গাড়ির ডকুমেন্ট নিয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সাথে স্থানীয় নারী কাউন্সিলরের বাকবিতণ্ডার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় বির্তকে পড়েছে ‘সিএমপির বডি অন ক্যামরা’।সচেতন মহলের প্রশ্ন পুলিশের বডি অন ক্যামরার ভিডিও এভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা (প্রাইভেসি) হুমকির মুখে পড়বে।

ঘটনার পর তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।এ ঘটনায় ন্যায় বিচার প্রত্যাশা করেন দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মাইনুল হোসেন ও ভুক্তভোগী নারী কাউন্সিলর রুমকি সেন গুপ্ত।

ঘটনাটি ঘটে ২ ফেব্রুয়ারি বুধবার নগরীর আন্দরকিল্লাহ মোড় এলাকায়।দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট স্থানীয় কাউন্সিলরের গাড়ির কাগজপত্র চেক করতে চাইলে কাউন্সিলর গাড়ির কাগজ সাথে না থাকার কথা বলে এবং একটি ফটোকপি কাগজ দেখান।তখন তিনি সার্জেন্টকে একজন মৃত লোকের বাড়িতে যাচ্ছেন বলে জানান। দারিত্বরত সার্জেন্টকে কাগজ দেখানো নিয়ে তর্কে জড়ায় নারী কাউন্সিলর।সার্জেন্টের সাথে বাকবিতণ্ডার বিষয়টি পুলিশের সাথে থাকা বডি অন ক্যামরায় ভিডিও হচ্ছে এটা দেখার পর তিনি ক্যামরাটি কেড়ে নিয়ে ভিডিও রেকর্ড বন্ধ করে দেন।ঘটনার পর সার্জেন্ট নিয়ম অনুয়াযী থানায় জিডি করতে গেলে বাধে বিপত্তি।থানা থেকে বলা হয় মামলা করতে এবং ভিডিও ফুটেজ নেওয়া হয় সার্জেন্ট মাইনুল থেকে।ভিডিও ফুটেজ থানায় জমা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় ভিডিওটি।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা সমালোচনার সৃষ্টি হয় নগরীতে।প্রশ্ন উঠে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লো ভিডিওটি।কতটুকু বা নিরাপদ পুলিশের বডি অন ক্যামরার ভিডিও।

এদিকে ঘটনার পর সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেছেন নারী কাউন্সিলর রুমকি সেন গুপ্ত। তিনি বলেন,আমি একটা মৃত লোকের বাড়িতে যাচ্ছিলাম।দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আমার গাড়ি আটকালে আমি আমার পরিচয় দিই এবং সাথে থাকা ফটোকপি কাগজ দেখাই।ওনি আসল কাগজ দেখতে চান এবং আমার গাড়ির চাবি আটকিয়ে রাখে।আমি মৃত লোকের বাড়িতে যাওয়ায় আমার তাড়া ছিল তা বলার পরও তিনি আমাকে গাড়ির চাবি না দিয়ে আমার সাথে তর্কে জড়ায় এবং তার সাথে থাকা বডি অন ক্যামরাতে ভিডিও করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার সম্মান হানি করার চেষ্টা করেন।আমার গাড়ির কাগজ সাথে না থাকায় তিনি মামলা দিয়েছেন।আমি জরিমানা দেওয়ার পরও কেন আমার ভিডিও করে পুলিশ সামাজিক মাধ্যমে ছাড়লেন প্রশ্ন করেন তিনি।

তিনি আরো বলেন, ঘটনার পর সার্জেন্ট মাইনুল আমার সাথে দেখা করেছেন তিনি সরি বলেছেন এবং ভিডিওটি সামাজিক মাধ্যমে তিনি ছাড়েনি বলে দাবি করেন।যদি তিনি না ছাড়েন তাহলে কোতোয়ালী থানা থেকে ভিডিওটি ছাড়া হয়েছে।যারা এ জগন্য কাজের সাথে জড়িত আমি তাদের শাস্তি চাই।

নারী কাউন্সিলরের ভিডিও সামাজিক মাধ্যমে ছাড়েনি বলে দাবি করেছেন সার্জেন্ট মাইনুল হোসেন।তিনি বলেন ‘আমরা বডি অন ক্যামরাতে ভিডিও ধারন করি যাতে কেউ কোন ঘ্টনা অস্বীকার করতে না পারে।নিয়ম অনুযায়ী কেউ অস্বীকার করলে আমরা উর্দ্ধতন অফিসারদের দেখাই।এটা পাবলিকলি কাউকে দেওয়ার সুযোগ নাই।কাউন্সিলর রুমকি সেন গুপ্ত যেহুতু আমার কাছ থেকে বডি অন ক্যামরা কেড়ে নিয়েছেন তাই আমি নিয়ম অনুযায়ী থানায় গিয়েছি জিডি করার জন্য।থানা থেকে আমাকে মামলা করার জন্য বলা হয় এবং ক্যামরায় থাকা ভিডিওটি থানায় নেওয়া হয়।পরে থানা থেকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন, তদন্ত কমিটি হয়েছে।ওনারা তদন্ত করবেন।আমি কোন অপরাধ করিনি।আমি নিয়ম অনুযায়ী ভিডিও করেছি।আমি কোন সামাজিক মাধ্যমে ছাড়িনি। অন্য কেউ ছাড়লে তার দায়ভার আমার নয়’

তবে কোতোয়ালী থানা থেকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ানো বিষয়টি অস্বীকার করেছে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।তিনি বলেন থানা থেকে ভিডিও ছড়ানোর কোন সুযোগ নেই।কেউ যদি ইসটেনশনালী কাজটি করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোকে আইন ও সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম জেলার সম্পাদক এডভোকেট আখতার কবির চৌধুরী।তিনি বলেন, এভাবে পুলিশ ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়ালে হুমকীর মুখে পড়বে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা।আইন এবং সংবিধানে মানুষের ব্যক্তিগত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে।কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার পুলিশের রয়েছে।আজকাল পুলিশ অপরাধ রোধ করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছে।কিন্তু অনুমতি ছাড়া কারো ভিডিও করা বা রেকর্ড করা আইনে নেই।

এখন নারী কাউন্সিলরের সাথে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ আইন বিরোধী,অন্যায় এবং নিন্দনীয়।এ জগন্য কাজ যেই করুক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) মো. শামসুল আলম বলেন,পুলিশের করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়ার কথা না।বডি অন ক্যামরায় ভিডিও করা হয় কেউ আইন বিরোধী কাজ করলে তার এভিডেন্স রাখার জন্য।কেউ এ ধরনের অন্যায় কাজ করলে তদন্ত সাপেক্ষে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

জানতে চাইলে সিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক শ্যামল কুমার নাথ বলেন, বিষয়টি জানার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্তে যার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তদন্ত চলছে।

 

সিএমপির বডি অন ক্যামরা
সিএমপির বডি অন ক্যামরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...