বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ৭ হাজার ইয়াবাসহ আটক ২

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় যাত্রীবাহী সিডিএম পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৪ টার সময় মহাসড়কের নিজামপুর এলাকায় তাদের কাছ থেকে ৭ হাজার ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার মৌলভিবাজার এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪১) একই এলাকার দরবেশ আলীর ছেলে ইসলাম মিয়া (৪৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গোপন সংবাদের বিত্তিতে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী সিডিএম পরিবহনে তল্লাসী চালিয়ে আবুল হোসেন ও ইসলাম মিয়াকে আটক করা হলে এসময় তাদের সাথে থাকা ফ্রুটিকা জুসের বোতলের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এসআই আল আমিন ও এসআই খায়রুলের নেতৃত্বে গোপন সংবাদের বিত্তিতে নিজামপুর এলাকার ঢাকামুখী সিডিএম পরিবহনে অভিযান চালানো হলে।

এ সময় বাসে যাত্রীবেশে থাকা দুজনকে সন্দেহ হয়, পরে তাদের তল্লাসী করলে ফ্রুটিকা জুসের বোতলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা নিয়ে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদবদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামিকাল সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...